নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আলোচিত সনি হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামীসহ তিনজনকে জনকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি গোয়েন্দা দল। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। র্যাব হেডকোয়ার্টার এর গোয়েন্দা শাখার প্রত্যক্ষ সহায়তায় র্যাব-৫ এর একটি দল শুক্রবার রাত ২ টার সময় কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন প্রতাপ নামক গ্রামের মেজবাহ উদ্দিন আহম্মেদ বিদ্যুৎ, এর বাড়ি থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মঈন অরফে আন্নাফ (২০), এজাহারভুক্ত ৫নং আসামী বিথী (৩৬) ও তাদের সহিত পলায়নরত অবস্থায় হাবিবি কুমকুম অরফে সাবা ঐশীকে (১৯) আটক করেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয় গ্রেফতারকৃত আসামী মঈন অরফে আন্নাফ (২০) এর ভাষ্যমতে ঘটনার দিন রাতে আন্নাফ, সিফাত ও সাবা ঐশী মিলে তাদের বন্ধু হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।
রামেকে সানীর সাথে তাদের দেখা হয়। পূর্ব শত্রুতার কারণে আন্নাফ, সিফাত, রাহিম ও শাহীসহ আরো কয়েকজন মিলে রামেক থেকে সানীকে তুলে নিয়ে মহানগরী হেতেমখা সবজিপাড়া নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরফলে সানীর মৃত্যু হয়। সানীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে আসামীরা বিভিন্ন পথে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তারা ব্যর্থ হয়।
এরপর এজাহারনামীয় ১নং আসামীর মঈনের মা বিথী রাজশাহী শহরের লক্ষীপুর মোড়ে অবস্থিত খান বাংলা রেস্টুরন্টের মালিক খোকন এর সাথে যোগাযোগ করে। খোকন একটি মাইক্রোবাস ভাড়া করে দেয়। এই মাইক্রোবাস যোগে প্রথমে নায়ারণগঞ্জে পরে গাজীপুর হয়ে কুড়িগ্রামে চলে যান। অবশেষে কুড়িগ্রাম থেকে র্যাব-৫ তাদের গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে র্যাব-৫ এর তৎপর রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।