বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগরীর তিনটি ওয়ার্ডে শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের ফলাফল প্রকাশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর তিনটি ওয়ার্ডে শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ইউএস সিডিসি এর অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ এর কারিগরী সহায়তায় নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর নির্বাচিত তিনটি ওয়ার্ডের ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের এই ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এবং সংবাদ সম্মেলনে এই ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভায় শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের ফলাফল উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন, রাজশাহী সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য রোগতত্ত্ববিদ ডা. তামান্না বাসার। তিনি জানান, দেশের সকল সিটি কর্পোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যা জনস্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালন করছে। অত্র প্রকল্পের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৭, ১৫ ও ২৭ নং ওয়ার্ডে ‘অপুষ্টি যাচাইকরণ ও পুষ্টি প্যাক বিতরণ কর্মসূচি’ বিষয়ক ৫২ দিনব্যাপী অপুষ্টি যাচাইকরণ এবং পুষ্টি প্যাক বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনের আওতায় ২৪ শে এপ্রিল থেকে ৭ তে জুলাই ২০২২ পর্যন্ত উক্ত ৩ টি ওয়ার্ডে অপুষ্টি যাচাইকরণ, পুষ্টি প্যাক বিতরণ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, লিফলেট বিলি করা হয়।

তিনি আরো জানান, ক্যাম্পেইন হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৭, ১৫ ও ২৭ নং ওয়ার্ডের স্লাম এরিয়ায় মোট ৩১৮৪জন অংশগ্রহণকারীর মধ্যে মোট জনসংখ্যার ৯% শিশু অপুষ্টিতে ভুগছে। ছেলে শিশু মেয়ে শিশুর চেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে। কর্মসূচির আওতায় নগরীর ৩১৮৪জন শিশুর সঠিক ওজন ও উচ্চতা যাচাই, অপুষ্টি কী, পুরিপুরক খাবার এবং কোন বয়সে কী পরিমান খাবার খেতে হবে সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অপুষ্টি আক্রান্ত শিশুদের মাঝে ২৪ হাজার ৭৫০ পুষ্টি প্যাক সরবরাহ করা হয়।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সের শিশুদের বয়সের সাথে বেড়ে ওঠা স্ক্রিনিং এবং পুষ্টি কার্ড বিতরণ করা হয়। ক্যাম্পেইন পূর্ববর্তী ও পরবর্তী জ্ঞান যাচাই কার্যক্রমের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, ক্যাম্পেইনের আগে শিশুর মায়েদের মধ্যে অপুষ্টি এবং পুরিপুরক খাবার এবং কোন বয়সে কী পরিমান খাবার খেতে হবে সংক্রান্ত জ্ঞান ছিল ১১.৬ শতাংশ, যা ক্যাম্পেইনের পরবর্তীতে ৫৬% উন্নীত হয়।

সভায় রাসিকের সিটি হাসপাতালের (আবাসিক) মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডা. আমিনা ফেরদৌস, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন ও জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin