বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগরের পদযাত্রা সফল করতে বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাজশাহীতে আগামী ১৮ ফেব্রুয়ারী পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ লক্ষে বুধবার বাদ মাগরিব রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গ্যাস, বিদ্যুৎ. চাল, ডাল, তেল ও আটাসহ নিত্যপ্রয়োজীনয় দ্রব্য সার ও ডিজেল, কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধিও প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবী আদায়ের লক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম সাফিক ও বজলুল হক মন্টু।

আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহিসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারী মহানগরের পদযাত্রা হবে ঐতিহাসিক পদযাত্রা। এই পদযাত্রা সফল করতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতিমূলক সভা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। তিনি বলেন, দেশে এখন কোন প্রকার গণতন্ত্র নাই। দেশের সব থেকে বড় সাংবিধানিক পোস্ট ও ব্যক্তি হচ্ছেন দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হবেন নিরপেক্ষ একজন মানুষ। কিন্তু যিনি রাষ্ট্রপতি হলেন তিনি বর্তমান বিনা ভোটের প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ একজন ব্যক্তি। তিনি ক্ষমতায় না বসতেই আওয়ামী লীগের হয়ে ভোট চেয়ে নিলেন। এ থেকেই বোঝা যায় ভবিষ্যতে আরো কত খারাপ অবস্থা পার করতে।

তবে যতই খারাপ অবস্থা হোক এবং যতই নিপিড়ন, নির্যাতন, আটক, মামলা, হামলা ও গুলি চলুক বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আর পিছু হটবেনা। এই সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবে বলে উল্লেখ করেন তিনি। এই আন্দোলন আরো বেগমান করতে যেকোন মূল্যে পদযাত্রা সফল করতে হবে। সেজন্য সময়ে আগেই নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে মৃত, আহত ও অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin