নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ১৩ রোজায় শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর ২৯ নং ওয়ার্ডের ডাঁশমারী স্কুল মোড়ে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মতিহার থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী, তাবারক হোসেন, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক জাহির হোসেন সুজা, সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনজু, সদস্য আলাল উদ্দিন, মুক্তার হোসেন, আব্দুর রহিম, হাবিবুর রহমান মুকুল, হাবিবুর রহমান নাবিল।
আরো উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সবুর আলী বাবু, সাংগঠনিক হেলাল উদ্দিন, আব্দুল লতিফ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, নাহিদুর রহমান সুমন, মেহেদি হাসান ইমন, রিয়াসাদ কামাল তূর্য, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহমেদ, সদস্য নূর আলম রিমন, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহুল ভট্টাচার্য, উপ-দপ্তর সম্পাদক সম্পাদক আসাদুল্লাহ গালিব আম্মান ও ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল প্রমুখ।