নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে একটি কমিউনিটি সেন্টার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রোজা মানুষকে সংযোমী হতে শেখায়। এছাড়াও রোজার অনেক সুফল আছে। যাহা ধর্মীয়ভাবে স্বীকৃত। এছাড়াও ডাক্তারী ভাষাতেও এর সুফল অনেক। তিনি আরো বলেন, ডাক্তারী পেশা একটি মহান পেশা। এই পেশা সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি। সেইসাথে তাঁকে যদি কোন কাজে লাগে তাহলে অবশ্যই স্মরণ করার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানান তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হক আজাদ এর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন অত্র সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিক, ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেনসহ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও অন্যান্য ডাক্তারসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডাক্তার আখতারুল ইসলাম।