সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী লক্ষ্মীপুর মোড় ও মেডিকেল কলেজের সামনের ফুটপাত এখন কার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এশিয়ার মধ্যে একটি অন্যতম হাসপাতাল। এই হাসপাতালে উত্তারাঞ্চলের প্রায় জেলা থেকে মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। কারন এটা বিভাগীয় পর্যায়ে হাসপাতাল হওয়ার প্রায় সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে স্থানীয় থেকে বহু দুরদুরান্ত থেকে সাধারণ ও মুমুর্ষ রোগিরা আসেন চিকিৎসা নিতে। কিন্তু তারা এসে মেডিকেলে প্রবেশ করতে পরেন বিড়ম্বনায়। কারন সকাল থেকে বিকেল দুপুর পর্যন্ত মেডিকেলের সামলে লেগে থাকে মারাত্বক যানজোট।

রাস্তা বড় হলেও মেডিকেলের সামনের রাস্তায় প্রতিদিন বসে ভ্রাম্যমান দোকান। ভ্যান নিয়ে প্রতিদিন সেখানে বসেন তারা। এতে করে ব্যাপকভাবে যানজোট লেগেই থাকে। এই দোকানগুলো লক্ষ্মীপুর মোড়ের ইসলামী হাসপাতালের সামনে থেকে প্রতিদিন বসে। এদিনে মেডিকেলের দক্ষিণপার্শে পাবলিক লাইব্রেরীর সামনে দিয়ে স্থায়ীভাবে বসেছে খাবারের হোটেলসহ অন্যান্য দোকান। শুধু তাইনয় সে রাস্তাতে থাকে মাইক্রোবাসসহ এ্যাম্বলেন্স। এতে করে দুইপার্শেই রাস্তা সরু হয়ে পড়েছে। এজন্য জনগণ সবথেকে বেশী ভোগান্তিতে পড়েছে। একণ জনগণ ঐ রাস্তা বাদ দিয়ে বিকল্প রাস্তা দিয়ে সাহেববাজারসহ অন্যান্য স্থানে যান। আর যাদের গতি নেই, মেডিকেলে যেতেই হবে, তাদেরকে এই অসহ্য যানজোট ঠেলেই মেডিকেলে প্রবেশ করতে হচ্ছে।

পথচারী নিলয়, আশিক, মধু, তুহিন ও আসগর আলীসহ আরো অনেকে বলেন, লক্ষ্মীপুর মেডিকেলের সামনে এবং লক্ষ্মীপুর মোড়ের ফুটপাত ও রাস্তার উপরের সকল ভ্রাম্যমান দোকন থেকে আওয়ামী লীগ সরকার দলীয় লোকজন প্রতিদিনি দোকান প্রতিটি একশ থেকে তিনশ টাকা পর্যন্ত আদায় করত। এর ভাগ লক্ষ্মীপুর পুলিশ বক্সের আইন শৃংখলাবাহিনীর সদস্যরাও খেতেন বলে তারা অভিযোগ করেন। তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পালিয়েছে সকল ধরনের নেতারা। তাহলে এই ফুটপাত এখন কার দখলে। কারা এখন প্রতিদিন দোকান থেকে টাকা উত্তোলন করছেন। অসহনীয় যানজোট কেনইবা পুলিশের নজরে আসছেনা। এমন হাজারো প্রশ্ন তাদের।

এ বিষয়ে ফুটপাতের দোকানদের নিকট জানতে চাইলে তারা মুখছেন না। সময় হলেই জানতে পারবেন বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin