বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী শহর কানায় কানায় ভরে যাবে, গণসমাবেশ স্থল মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে: মিনু

  • প্রকাশ সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশের দিন যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীদের মধ্যে ততই উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। পরিদর্শন কালে গণসমাবেশের দলনেতা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু বলেন, গণসমাবেশ সফল করতে রাজশাহী মহানগর, জেলা ও বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড সমুহে রিতিমত প্রস্তুতিমূলক সভা চলমান রয়েছে। এই সমাবেশ জনসমুদ্রে পরিণত করার ঘোষনা নেতৃবৃন্দ পূর্বেই দেয়া হয়েছে। এ লক্ষ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আটটি বিভাগের থেকে আরো দুইগুনের অধিক জনসমাগম রাজশাহীতে হবে। কানায় কানায় ভরিয়ে দেয়া পুরো রাজশাহী মহানগরী। বাধা ও পরিবহন বন্ধ করে সমাবেশের এতটুকু ক্ষতি এই অনির্বাচিত সরকার করতে পারবেনা। কারণ মানুষ জেগে উঠেছে। প্রতিদিন নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে জনগণ মহাবিপদে পরে গেছে। এখন মানুষ এই নিশি রাতের সরকারের কবল থেকে মুক্তি চায়। এ লক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে দেশের সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। তারা সকল বাধা অতিক্রম করে যেমন অন্যান্য বিভাগের গণসমাবেশে হাজির হয়েছেছিলেন। তেমনি রাজশাহীর গণসমাবেশেও হাজির হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের ঘন্টা বাজাবে বলে উল্লেখ করেন মিনু।

রোববার দুপুরে মাদ্রাসা মাঠ ও মঞ্চের স্থান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গণসমাবেশের মঞ্চ কমিটির আহবায়ক ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, রোকনুজ্জমান আলম, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলী হোসেন, রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু ও বিএনপি নেতা অধ্যক্ষ বিপ্লব।

আরো উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, চারঘাট বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালীসহ জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে আবু সাঈদ চাাঁদ বলেন, রাজশাহীতে আওয়ামী লীগ বলতে হাতে গোনা কয়েকজন। এরা বিএনপিকে বাধা দেয়ার সাহস রাখে না। আইন শৃংখলাবাহিনী লেলিয়ে দিয়ে এবং সকল প্রকার যানবাহন বন্ধ করে দিয়ে সমাবেশ পন্ড করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু এ গুলো কওে আর কোন লাভ নাই। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ বুঝে গেছে সমাবেশস্থলে কিভাবে যেতে হবে। তাবলিগি ইজতেমার ন্যায় মানুষ লাইন ধরে রাজশাহীর গণসমাবেশে আসবে। এই জনস্রোত কারো ক্ষমতা নেই রুখে দেয়ার। সময়মত সকলকে মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin