নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় শুক্রবার রাজশাহী মহানগরের শাহ্ মখ্দুম থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় ছাত্রদল সভাপতি নুরে-আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ নগরীর নওদাপাড়া বাজার হতে বিক্ষোভ মিছিল বের করে আমচত্বর হয়ে পূণরায় বাজার এলাকায় এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাকেশ সভাপতিত্ব করেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।
রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলী, শ্হা মখ্দুম থানা যুবদলের আহ্বায়ক নাসিম খান, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহিলা দল নেত্রী জুবাইদা খানম রিতা, শাহিনা আক্তার রোজি, তানিয়া, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।