সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নেসকো বিদ্যুৎ অফিস কর্তৃক জনদুর্ভোগ ও জনবিরোধী ডিজিটাল প্রিপেইড মিটার আবাসিক(বাসা বাড়ি) বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থাপন বাতিল ও তিন দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। রাজশাহী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহীর প্রধান বিদ্যুৎ (নেসকো) অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিনদফা দাবী গুলোর মধ্যে রয়েছে ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা, ৫০-৩০০ ইউনিট পর্যন্ত একই স্বল্প মূল্য নির্ধারণ করা ও ডিমান্ড চার্জ বাতিল করা। তারা বলেন, প্রতিটা নিয়ম তৈরি হবে জনগণের জন্য, জনগণ যেতে চায় না সেটি বর্জন করা উচিত, ডিজিটাল প্রিপেইড মিটার জনদুর্ভোগ ও বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন তারা। তারা এটাকে খুবই বাজে অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।

উপস্থিত বক্তারা আরো বলেন, ধরুন আপনি ৫-৭দিনের জন্য বাড়ির বাইরে আছেন। এখন টাকা শেষ হয়ে গেলো। তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রুব্য পচে যাবে।
এছাড়াও এমন সময়ে আপনার টাকা শেষ হয়ে গেলো তখন আপনার হাতে টাকা নেই। হয়তো দুই-তিন দিন পরে আপনার টাকা হবে। তাহলে এই দুই-তিন দিন কিভাবে চলবে? হয় আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে, নতুবা অনাকাংখিতত ভাবে কারো কাছে টাকা ধার করতে হবে। এতে আপনার ব্যক্তি ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।
শুধু তাইনয় আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেলো, তখন আপনার বিকাশে অথবা নগদে টাকা নেই। বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। গরমে ঘুম হলো না। পরেরদিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে। অন্ধকার রুমে বাথরুম খুজে পাওয়া, দরজা খুজে পাওয়া কষ্টকর হবে। এমনকি কোথাও ধাক্কা খেয়ে আহতও হতে পাওে বলে জানান তারা।
তারা আরো উল্লেখ করেন, সবার বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকেন। তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম। তাহলে তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে। রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া হিসেবে কেটে নেয়। এতো টাকা কেনো একজন গ্রাহককে দিতে হবে? এটা অন্যায্য। অন্যায় ও জুলুম বলে আখ্যায়িত করেন তারা।
তারা বলেন, একটা রাষ্ট্র, রাষ্ট্রের প্রধান ম্যানেজমেন্ট এভাবে নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না। তাদের সেই অধিকার নেই। এমন অন্যায্য একটা বিষয় আইনগত ভাবে অধিকার থাকাও অনুচিত বলে উল্লেখ করেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুল ইসলাম মিলু ও যুবদল রাজশাহী মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমাজের সচেতন নাগলীকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin