মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী সদর আসনে ধানের শীষের মনোনয়ন দৌঁড়ে এগিয়ে এডভোকেট ঈশা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে এবার ধানের শীষের মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। এই আসন থেকে মনোনয়ন পেতে পারেন তিনি। জরেসরে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। রাজশাহী মহানগরবাসী চায় পরিবর্তন। আর এই পরিবর্তনের হাওয়া একজনেরই নাম শোনা যাচ্ছে। তিনি হলেন, এরশাদ আলী ঈশা। মনোনয়ন দৌঁড়ে তিনি এগিয়ে আছে এমন একটা তালিকাও কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে। সেখানে একক প্রার্থী হিসেবে এডভোকেট এরশাদ আলী ঈশা এর নাম উল্লেখ করা হয়েছে।

বিবিসি বাংলাতে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমন ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হবে, তৃণমূলে যাঁর জনপ্রিয়তা রয়েছে। যার দ্বাঁরা সাধারণ মানুষের উন্নয়ন সম্ভব। যার সাংগঠনিক দক্ষতা রয়েছে। যিনি এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করেন। যিনি পুরো এলাকার খোঁজখবর রাখেন সর্বদাই। সেই সাথে মানুষের বিপদে যিনি এগিয়ে যান। অর্থাৎ কর্মী বান্ধব নেতাকেই এবার প্রাধান্য দেয়া হবে বলে জানান তিনি।

এদিক বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকার প্রধান ও মুল কারণ হচ্ছে তাঁর সাধারণ মানুষের সঙ্গে সহজ সৌজন্য, উন্নয়নমুখী চিন্তাভাবনা এবং সামাজিক কর্মকাণ্ড। নির্বাচনী প্রচারণায় তার সক্রিয়তা এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে। তাঁর জনপ্রিয়তা ও সক্রিয়তা এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ঈশার প্রচার প্রচারণা ততোই জোরদার হচ্ছে। দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে তিনি সদরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী স্থানীয়রা।

ঈশা দীর্ঘদিন ধরে পথসভা, গণসংযোগ,সভা ও সমাবেশ করে জনসম্পৃক্ততার মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে চলেছেন। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মহানগরে লিফলেট বিতরণ করছেন। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর সঙ্গে তাঁর সুসম্পর্ক এবং সরাসরি যোগাযোগ, দলীয় শৃঙ্খলা ও ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। দলীয় নেতাকর্মীরা মনে করেন, তাঁর মতো পরিচ্ছন্ন, জনবান্ধব ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিলে মহানগরীর উন্নয়ন হবে দৃশ্যমান এবং দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা পাবে।

মনোনয়ন প্রসঙ্গে ঈশা বলেন, বিএনপির রাজনীতি ও জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। জনগণের সমর্থন ও ভালোবাসায় তিনি মুগ্ধ। কারণ তিনি আজীবন বিএনপি পরিবারের সাথে জড়িত। তিনি ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। পরবর্তীতে রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য পদ লাভ করেন। এরপর রাজশাহী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হন। ২০০১ সালে তিনি মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হন।

শুধু তাইনয় তিনি ২০২১ সালে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। ঈশা বলেন, তিনি রাজনীতি নয় সমাজসেবামুলক কর্মকাণ্ডেও পিছিয়ে নেই। তিনি রাজশাহী মহানগরে বিশেষ ভাবে পরিচিত, বাংলাদেশ মানবাদিধকার বাস্তবায়ন সংস্থা রাজশাহী মহানগর কমিটির সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং দৈনিক বার্তা ট্রাস্ট্রি বোর্ড এর সদস্য।

সেইসাথে ড্রিম স্মিথ প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ও রেডা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, তিনি জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। তাঁর লক্ষ্য এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণ। তিনি বিশ্বাস করেন দলীয় মনোনয়ন পেলে জনগণের ভোটে বিজয়ী হবেন।

উল্লেখ্য একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। একজন সৎ, নিবেদিত প্রাণ আইনজীবী এবং দক্ষ সংগঠন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার আপোসহীন লড়াই ও সংগ্রামী মনোভাব তাঁকে সবার কাছে শ্রদ্ধার যোগ্য করেছে। তাঁর কর্ম ও অবদানের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এবং ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin