নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি’র আংশিক কমিটির নেতৃবৃন্দের সাথে শাহমখদুম, মতিহার ও চন্দ্রিমা থানা বিএনপি’র নেতৃবৃন্দ এবং অত্র থানা বিএনপি’র অন্তর্গত ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন এবং মতিহার থানা বিএনপি’র সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি আসলাম সরকার। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরীফ, মতিহার থানার সাবেক সভাপতি আনসার আলী, শাহ মখদুম থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, মতিহার থানা বিএনপি’র সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি।
এছাড়াও শাহমখদুম, মতিহার ও চন্দ্রিমা থানার অন্তর্গত ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ সহ বিএনপি নেতা জসিমউদ্দিন, রফিকুল ইসলাম সদর ও সোলায়মান রাজশাহী যুবদল এর আহ্বায়ক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।