নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে নগরীর সিটি কলেজ হোষ্টেলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাদীঘির মোড়,মনিচত্বর, জিরোপয়েন্ট প্রদক্ষিণ শেষে পুনরায় সিটি কলেজ হোস্টেলের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য মুক্তা, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোমিনুল ইসলাম মিলু, রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু, তানভির ইসলাম সুইট, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার রহমান আকাশ, শাহ্ মথ্দুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসিম মোহম্মদ রায়হান,কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিবউল্লাহ, চন্দ্রিমা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম আরিফ রিমন, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান সহ রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
মিছল পরবর্তী পথ সভায় লিমন বলেন, এই সরকার নির্বাচন যত এেিগয় আসছে, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আন্দোলন তত বেগমান হচ্ছে। এ অবস্থা দেখে বর্তমান সরকারের শীর্ষস্থানীয় নেতাদের ইন্ধোনে সন্ত্রাসী সংগঠন আরো বেপরোয়া উঠছে। তারা শান্তিপূর্ন কর্মসূচীতে হামলা করছে। এর সাথে পুলিশ বাহিনীর সদস্যরা জোট বেধে বিরোধী দল দমনে কাজ করছে। কিন্তু এটা আর হতে দেয়া হবেনা। যেখানেই বাধা সেখানেই প্রতিউত্তর এই নীতি চলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।