শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • প্রকাশ সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি অডিট, অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে। মূলত আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, সঠিক হিসাবরক্ষণ পদ্ধতি জানা, সমৃদ্ধ বাজেট প্রণয়ন, আধুনিক টেন্ডার প্রক্রিয়া, অডিট কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, আর্থিক অনিয়ম প্রতিরোধ করা, জবাবদিহিতা বৃদ্ধি, অফিস ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ ও রিটার্ণ দাখিল প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এই কর্মশালায়।

এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, কর অঞ্চল রাজশাহীর যুগ্ম কর কমিশনার হাসানুর রহমান, বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এবং এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী রোমেল হায়দার।

সোমবার সকালে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মেজাহাঙ্গীর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ আমীরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণটির কোর্স কো-অর্ডিনেটর ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. আব্দুল্লাহ হিস সাফী।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin