নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবীতে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, তাকাফুল ইসলাম সৈকত, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা এস এম সিহাব, ইয়াসিন আলী অন্ত, আল মোসাদ্দেক রঙ্গন, ইব্রাহিম শেখ সনিম, মারুফ রহমান, মোহম্মদ আলী, শাহরিয়ার ইমন, সিয়াম সিদ্দিকী, আব্দুল্লাহ আল মারুফ, মুন্না, রাদিউল্লাহ্ শেখ আনাছ, সামিয়া ইসলাম স্নেহা, হাসিবুল হাসান, তানভির আহম্মেদ, সাজিদ হাসান, ইমতিয়াজ উদ্দিন ইমন, সিয়াম আলী,শান্ত ইসলাম ও আশিকুর রহমান আশিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।