রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর সাথে রাজশাহী সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে মতবিনিময়কালে সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যানজট নিরসনে অটোরিক্সা নিয়ন্ত্রণ, বিনোদন কেন্দ্রের উন্নয়ন সহ বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। তিনি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে, সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামত সহ বিভিন্ন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, হাম-রুবেলা প্রতিরোধে শুরু থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সর্বপ্রথম তাঁরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরীর সকলের। তাঁরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই নগরীকে এগিয়ে নিয়ে যেতে চান। সেইসাথে সকলের সহযোগিতায় এই নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চান বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin