মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে অপহরণের পর চাঁদা আদায় চক্রের নারী সহ ৫ জন আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে রাজশাহী কোর্ট কলেজের এক ছাত্রকে অপহরণ, প্রাণনাশের হুমকী ও পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের অপরাধে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় বৌ বাজারের মৃত আলম শেখের ছেলে মাসুম শেখ (৩৮), রামচন্দ্রপুর মিরেরচকের সেলিম আলীর ছেলে আশিক আলী (২৩), মোহাম্মদ আলীর ছেলে মুনতাসির আলী সিয়াম (২৯), কেদুর মোড় বৌ বাজারের মৃত সামসুলের ছেলে পলাশ (২৭) এবং রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী, খুদির বটতলার মামুনুর রহমান বাবুর স্ত্রী শরিফা আক্তার সাথী (২৭)। সে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া, ডাবতলার বাসিন্দা। এর মুল হোতা শরিফা আক্তার সাথী বলে জানানো হয়।

মঙ্গলবার দুপুর ১২ টায় আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ঘটনা সূত্রে জানা যায়, পলাশ (ছদ্মনাম) রাজশাহী কোর্ট কলেজের ৩য় বর্ষের ছাত্র। সে লেখপড়ার পাশাপাশি ইউনিলিভার পিয়রইট কোম্পানী রাজশাহী শাখায় চাকুরী করেন। বাসাভাড়া নেওয়ার জন্য তিনি রাজশাহী বাসা ভাড়া নামক একটি ফেসবুক পেইজে পোস্ট দেন।

আসামী শরিফা আক্তার সাথী পলাশকে ফোন দিয়ে বলেন, রাজশাহী কমিউনিটি সেন্টারের পাশে তার মায়ের বাসায় একরুম বিশিষ্ট একটি ভালো রুম আছে। পলাশের এক রুমের বাসা প্রয়োজন ছিল। তাই তিনি সরল বিশ্বাসে গত ১৩ এপ্রিল ২০২২ দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে আসামী শরিফাকে ফোন দেন। ফোন পেয়ে শরিফা এসে পলাশকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ায় একটি বাড়ীর নীচতলার একটি রুমে নিয়ে যায়। সেখানে বাসার চারপাশ দেখার সময় শরিফা কৌশলে রুমের দরজা আটকিয়ে দিয়ে পলাশকে জড়িয়ে ধরেন।

সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতারক চক্রের ৪ জন সদস্য রুমের মধ্যে প্রবেশ কনে। তারা শরিফার সাথে পলাশের আপত্তিকর অবস্থায় ছবি তোলেন। এরপর পলাশকে চড়থাপ্পড়, হুমকী, ফেসবুকে ছবি ছেড়ে দেওয়ার-সহ পুলিশ পরিচয়ে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ ও চাঁদা দাবি করেন। পরবর্তীতে তার কাছ থাকা নগদ ও বিকাশের মাধ্যমে মোট ১৪ হাজার ৯০০ টাকা মুক্তিপণ আদায় করেন তারা।

এ ঘটনায় পলাশ ডিবি পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ প্রদান করেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নির্দেশনায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই আশরাফুল ইসলাম ও তার টিম আসামী গ্রেফতারের অভিযানে নামে।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের অবস্থান নির্ণয় করে গত ১৮ এপ্রিল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূলহোতা-সহ ৫ সদস্যকে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃত আাসামীদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ৩ হাজার দুইশত টাকা, ২ টি মোবাইল ফোন, ২ টি জিআই পাইপ, ১ টি চাকু, পুলিশের ওয়াকিটকির মতো দেখতে একটি ছোট কালো রংয়ের ওয়াকিটকি, পুলিশ লেখা ও পুলিশের মনোগ্রাম সম্বলিত ২টি আইডি কার্ড হোল্ডার এবং সাদা-নীল রংয়ের পুলিশ লেখা সম্বলিত ১ জোড়া জুতা উদ্ধার হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin