নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আইন শিক্ষার্থীদের কর্মী সংগ্রহ, সাংগঠনিক তৎপরতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষে পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী আইন মহাবিদ্যালয়ের আয়োজনে অত্র আইন মহাবিদ্যালয়ের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর আহ্বায়ক এডভোকেট জমশেদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আদালত রাজশাহীর পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম।
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী আইন মহাবিদ্যালয়ের আহ্বায়ক এম নাঈম (পিয়ার) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মাহমুদ ইভান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফাইসাল আলম নয়ন, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী মহানগরের সাবেক সভাপতি এডভোকেট সারোয়ার দৌজা ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
এছাড়াও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী আইন মহাবিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেসমিন আরা খাতুন, যুগ্ম আহ্বায়ক খালেদ হাসান বকুল, শামনাজ পারভিন প্রাচুর্য, খন্দকার রুবায়েত জামায়েত জামান আবির ও আলমগীর দেওয়ান শিশিরসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ সততার সাথে এই পেশায় কাজ কারার আহ্বান জানান। তারা বলেন, দেশকে নিয়ে একটি দেশ বিরোধী দল গভীর ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ হোক সেটাও চাইনী। শুধু তাইনয় তারা স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানীাদের হয়ে সরাসরী কাজ করেছে। এজন্য আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ধানের শীষের জন্য প্রচারণা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তারা।