মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে আদিবাসী কৃষক হত্যার বিচারের দাবিতে জ্যাপ’র মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি হত্যার প্রতিবাদ এবং অভিযুক্ত গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল রাজোয়াড়ের সভাপতিত্বে এবং আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান ও বড়াইগ্রাম উপজেলা সভাপতি যাদু কুমার দাস।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি কল্পনা রায়, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্ঠা রফিকুল ইসলাম পিয়ারুল, দেবাশিষ প্রামানিক দেবু ও কৃষক নেতা মিনারুল ইসলাম কালু।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী নগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ^াস, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, পাবনা জেলা ঝ্যাপ এর সাধারণ সম্পাদক আশিক চন্দ্র বানিয়াস, নাটোর জেলা জ্যাপ এর সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা কমিটির সহ-সভাপতি হেমন্ত পাহান, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ^বিদ্যালয় কমিটি সভাপতি সুশান্ত মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম। এছাড়া সংহতি জানিয়েছেন, রুলফাও এর প্রতিনিধি আফজল হোসেন, জনউদ্যোগের আহবায়ক জুলফিকার আহমেদ গোলাপ, সিপিবি নেতা অজিত কুমার মন্ডল।

বক্তারা গোদাগাড়ীর দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি হত্যার মুল হোতা, প্ররোচনাকারী গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানান। সেইসাথে এ পরিবার গুলোর ক্ষতিপুরনেরও দাবি জানান। তারা বলেন, এই এলাকায় শুধু আদিবাসীদের জমি গুলোতে গভীর নলকুপের পানি পাইতে বিড়ম্বনা হয়। এমন কি গভীর নলকুপের আশ পাশের আদিবাসীদের চাষের জমিতেও সঠিকভাবে পানি দেওয়া হয় না। আদিবাসীদের জমি গুলোতে পানির অভাবে সঠিকভাবে চাষ করা যায় না। পানির অভাবে বরেন্দ্র অঞ্চলের অনেক আদিবাসী চাষীকে তার জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে অভিযোগ করেন তারা। বক্তারা বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষকদের উপর কৃষি বৈষম্য, অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ এবং আশু পদক্ষেপ গ্রহনের দাবি জানান। সেইসাথে আসামীর সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin