নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ এর অংশ হিসেবে বুধবার সকালে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কে আলোচনা ও শেয়ার ক্রয় ও সদস্যদেরও সুবিধা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন আনসার ভিডিপি উন্নয়স ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন।
তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে অত্র ব্যাংকের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন এবং নিশ্চিন্তে সেখাসে হিসাব নম্বর খোলার আহ্বান জানান। সেইসাথে ব্যাংকের শেয়ার ক্রয় করা এবং এর সুবিধা সমুহও তুলে ধরেন। এতে প্রশিক্ষণার্থীরা অনেক উপকৃত হয়। এসময়ে উপস্থিত ছিলেন মতিহার থানা প্রশিক্ষক যোবেদা ও ১৪ নং ওয়ার্ড আনসার ও ভিডিপি এর সভানেত্রী মনি খাতুন।