শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’প্রতিপাদ্যকে সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫’ পালন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ মিনার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভার মাধ্যমে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, পথসভায় যে নারীরা উপস্থিত আছেন তাদের কেউ কেউ কমবেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন। নারীরা কী কারণে নির্যাতিত হচ্ছে তা নারীদের আগে বুঝতে হবে। নির্যাতনের কারণ চিহ্নিত করতে পারলে তা নিমর্ূূল করা সহজ হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তাঁরা চান না কোনো বোন, মা, ভাই, স্ত্রী নির্যাতনের শিকার হোক। তিনি ভাইদেরও কথা উল্লেখ করে বলেন, কেউ নির্যাতনের শিকার হোক সেটা তাঁরা চান না। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এটাই শ্লোগান হওয়া উচিত। তাঁরা সকলেই নির্যাতনের বিপক্ষে এবং যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষে।

পথসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন, মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কানিজ আইরিন জাহান, ট্রেনিং অফিসার আসমাউল হুসনা, কর্মজীবী মহিলা হোস্টেল এর হোস্টেল সুপার ফেরদৌস রাবেয়া, রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুর কাদির। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক, এসিডি, সচেতন ও দিনের আলো হিজড়া সংঘ সহ অন্যান্য এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন মহিলা সংগঠনের নেত্রীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা কর্মসূচিতে আগত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। প্রায় ৩০০ জন নারী ও পুরুষের উপস্থিতিতে পথসভা কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও প্রানবন্তভাবে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin