সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস’র আলোচনা সভা

  • প্রকাশ সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকার সুরক্ষা দাও” এই প্রতিপাদ্য নিয়ে চলতি মাসের ১০ তারিখ বিশ্বব্যাপি মানবাধিকার দিবস পালিত হয়। এই দিবসটি উপলক্ষে রাজশাহীতে আজ সোমবার সকালে নগরীর সাহেব বাজারস্থ একটি রেস্তোরায় আলোচনা অনুষ্ঠিত হয়। রাজশাহী মানবাধিকার জোট এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভার পূর্বে সবাই মিলে নগরীর আলুপট্টির মোড় হতে র‌্যালি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
আলোচনা সভায় মানবাধিকারের উপর প্রবন্ধ পাঠ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন এবং মানবাধিকার বিষয়ক বিভাগের শিক্ষক রাবিতা রেজওয়ানা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

প্রধান অতিথি বলেন, সব দেশেই মানুষের সাথে মানুষের বৈষম্য আছে। আর যেখানেই বৈষম্য আছে সেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। মানবাধিকার লঙ্ঘন করে কোন উন্নয়ন হয়না। তিনি আরও বলেন, উন্নয়ন বলতে শুধু অর্থনৈতিক উন্নয়ন বুঝায় না। অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক উন্নয়ন দরকার। এর সাথে দরকার মানবিক উন্নয়ন। তাহলেই মানবাধিকার লঙ্ঘনের মত ঘটনা কমে অসবে।

তিনি আারো বলেন, অন্যান্য রাষ্ট্রের চেয়ে বাংলাদেশ মানবাধিকারের দিক থেকে অনেক এগিয়ে আছে। বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় নেতৃত্বে এটা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরপর সবাইকে সচেতন হয়ে মানবাধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি।

আলোচনা সভা সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর.চৌধুরী সারওয়ান জাহান। জোটের সদস্য সচিব রাজকুমার শাও এর সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় ও সংকল্প সোসাইটির নির্বাহী পরিচালক এভারেষ্ট হেমব্রম।

উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটির রাজশাহী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, সাধারণ সম্পাদক সুসেন কুমার স্যামদুয়ার, তৃনমুল সংস্থার নির্বাহী পরিচালক জালাল উদ্দিন, আর.এস.ডিপি সংস্থার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের উপদেষ্ঠা চিত্তরঞ্জন সরদার ও কল্পনা প্রতিবন্ধি সংস্থার সভাপতি সোহেল রানাসহ রাজশাহী মানবাধিকার জোটের চব্বিশটি সংস্থার অন্যান্য সদস্য ও প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শেষে আসুস সংস্থার আয়োজনে মাসব্যাপি সেলাই প্রশিক্ষণে অংশগ্রনকারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin