নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মহিষবাথান পূর্বপাড়া কোট ষ্টেশন রোডে অবস্থিত আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমিতে সোমবার বিকেলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম সারওয়ার স্বপন। সভাপতিত্ব করেন অত্র একাডেমির প্রধান শিক্ষক ফাতেমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক আরিফ হোসেন, সহকারী শিক্ষিক ফাতেমা খাতুন, অভিভাবক আসফিকুল ইসলাম, সুমনা ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস বাধন, তানিয়া আফরোজা ও মিতু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র একাডেমির সহকারী শিক্ষিকা লায়লা আশরাফী।
অভিভাবকগণ বলেন, এই বিদ্যালয়ের লেখাপাড়া অত্যন্ত ভাল। তবে গেটে একজন সিকিউরিটি রাখার পরামর্শ দেন। তারা আরো বলেন, এই বিদ্যালয় রাজশাহী শহরের মধ্যে পরিবেশ এর দিক থেকে অত্যন্ত সুন্দর। এখানকার লেখাপড়া ও পরিবেশ সুন্দর রাখতে সবার সহযোগিতা কামনা করেন তারা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিনি এই প্রতিষ্ঠান তিলে তিলে গড়ে তুলেছেন। লেখাপড়ার বিষয়ে তার কোন ছাড় নাই। এখানে নিশ্চিন্তে লেখাপড়া করানোর জন্য অভিভাবকদের আহ্বান জানান। সেইসাথে অভিভাবকদের নানা প্রশ্নের জবাব ও সমাধান দেন। এছাড়াও আগামীতে বাকী কাজগুলো করবেন বলে প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি।