সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ইউসেপ’র বিশ্ব শোভন কর্ম দিবস-২০২৫ উদযাপন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউসেপ রাজশাহী রিজিওনাল কমপ্লেক্স সন্তোষপুর, পবায় মঙ্গলবার ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যোগে বিশ্ব শোভন কর্ম দিবস-২০২৫ দিনব্যাপি তিনটি পর্বে উদযাপন করা হয়। প্রথম পর্বে সংশ্লিষ্ট ইন্সট্রাাক্টরগণ প্রতিটি ট্রেডে শোভন কাজ সম্পর্কে প্রতিবেদন পাঠপূর্বক প্রশিক্ষণার্থীদের সচেতন করেন। দ্বিতীয়পর্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির, উপজেলা যুবউন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, ইউসেপ রাজশাহীর নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীন লিপি ও ইউসেপ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার. শাহিনুল ইসলাম।

এছাড়াও ডিসেন্ট এম্পøয়মেন্ট এর টীম লিডার খোন্দকার ফরিদ আহম্মেদ, ইউসেপ এর অন্যান্য নিয়োগকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইউসেপ রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বিকেলের তৃতীয় পর্বে কমপ্লেক্সের নিজস¦ ময়দানে ইউসেপ প্রশিক্ষনার্থীদের মাঝে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। ইউসেপ রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক, প্রশিক্ষনার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবশেষে বিশ্ব শোভন কর্ম দিবস সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদেও মধ্যে প্রাইজ বিতরণ করা হয়।

সভার দ্বিতীয় পর্বের আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী আবু বাশির এবং খোন্দকার ফরিদ আহম্মেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ” বিশ্ব শোভন কর্ম দিবস-২০২৫” সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এরপর দিবসটির প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং শ্রমিকদের জন্য কল্যাণকর অনেক বিষয়ে তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশুকিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin