সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ পূর্তি উদযাপিত

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৬০৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা আয়োজনে ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ পূর্তি উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর বড়বনগ্রাম এলাকায় ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ছোয়া লেগেছে ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটেও। সার্ভে ইন্সটিটিউটেও যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তি যন্ত্রপাতি। ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট থেকে বের হয়ে কেউ বেকার থাকে না। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর আমচত্বর, রেলগেট, সিটি কর্পোরেশন, তেরোখাদিয়া স্টেডিয়াম ও সিটি হাট প্রদক্ষিণ করে ইন্সটিটিউটের সামনে এসে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হোসেন।

এরপর দ্বিতীয় অধিবেশনে দুপুর ২টায় আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের ছয়টি রিট মামলার কারণে নিয়োগ নীতিমালা পাস করা সম্ভব ছিল না। কিন্তু বর্তমানে তা পাস করা হয়েছে। ফলে তাঁরা এখন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাবেন।

ভূমি মন্ত্রণালয় কোন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের মালিক হতে পারে না উল্লেখ্য পূর্বক ভূমি মন্ত্রণালয়ের সচিব বলেন, সার্ভে ইনস্টিটিউশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হতে পারে না। টেকনিক্যাল মাদ্রাসা কারিকুলাম ও টেকনিক্যাল বোর্ডের অধীন হওয়া উচিত। পাশ করার পরে যারা চাকরি পাবেন না, তাদের নিজ নিজ এলাকায় প্রয়োজনে নীতিমালা অনুযায়ী ব্যবসা করার সুযোগ করে দেয়া হবে। সার্ভে নীতিমালা ড্রাফট করা হবে। ভবিষ্যতে দেশের ১ লাখ ৪০ হাজার মৌজা ম্যাপ ডিজিটালাইজড করা হবে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় কোর্সের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করতে হবে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মান্নান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মু. রেজা হাসান।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin