শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে ইনসাব’র নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রেজি নং বি-১৯৭১, রাজশাহী জেলা শাখার মাসুদ নামে এক শ্রমিক কিছুদিন পূর্বে কাজ করার সময় অসাবধানতাবশত: ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবারের লোকজন অসহায় হয়ে পড়লে ইনসাব জেলা শাখার নেতৃবৃন্দ বাড়ির মালিক ও মিস্ত্রিদের সাথে আলাপ আলোচনা করে একটি অনুদানের ব্যাবস্থা করেন। এর প্রেক্ষিতে বাড়ির মালিক তৌফিক আহম্মেদ মাসুম, এক লক্ষ বিশ হাজার টাকা, হেড রাজমিস্ত্রি রফিকুল ইসলাম পঞ্চাশ হাজার টাকা এবং হেড রড মিস্ত্রি শাহীন পঞ্চাশ হাজার নিহত মাসুদ এর পরিবারকে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। টাকা প্রদানকারীগণ উপস্থিত থেকে শনিবার রাত সাড়ে ৯ টায় সপুরাস্থ্য ইনসাব এর প্রধান কার্যালয়ের মাধ্যমে দূর্ঘটনায় মৃত্যুবরনকারী শ্রমিক মরহুম মাসুদ এর স্ত্রীর হাতে নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা প্রদান করেন।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি। ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি নাসির, সাহেব আলী, কাজীম আলী ও শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম সরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কবির হোসেন ও মোহর আলী, অর্থ সম্পাদক মুকুল, শ্রম ও দরকষাকষি সম্পাদক আসলাম আলী, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক কায়েমুদ্দিন ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin