সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা হড়গ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঈদুল আযহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পবা থানা যুবদলের সাবেক সদস্য রবিউল আউয়াল। বৃহস্পতিবার বিকাল ৫টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে চাল, চিনি, সেমাই, নুডলস, দুধ ও মসলা বিতরণ করা হয়।

এই সময় পবা থানা যুবদলের সাবেক সদস্য রবিউল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা থানা বিএনপি সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মুন্নাফ আলী ও আব্দুস সালামসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রবিউল আউয়াল বলেন, “প্রতিটি ঈদেই তিনি চেষ্টা করেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাব্যাক্ত করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin