সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে উত্তরা মোটর্স লিমিটেড’র তিনদিনব্যাপি সুজুকি উইন্টার ফেয়ারের উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৫১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উত্তরা মোটর্স লিমিটেডের আয়োজনে তিনদিনব্যাপি ‘সুজুকি উইন্টার ফেয়ার’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও দৈনিক সোনারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। পরে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত গাড়ী পরিদর্শন করেন। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় উত্তরা মোটর্স লিমিটেডের চীফ অপারেটিং অফিসার চিরঞ্জীব রায়, রাজশাহীর শাখা ব্যবস্থাপক তাজুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক (বিক্রয়) মিজানুর রহমান, জোনাল ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত, নির্বাহী বিক্রয় (সুজুকি কার) মশিউর রহমান ও হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin