সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে এক বয়স্ক নারীকে ইয়ার ইলেক্ট্রনিক মেশিন প্রদান করে সত্যের জয় সামাজিক সংগঠন

  • প্রকাশ সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সত্যের জয় সামাজিক সংগঠন প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজ সোমবার মহানগরীর ফায়ার সার্ভিস মোড়ে এক বয়স্ক নারীকে ইয়ার ইলেক্ট্রনিক মেশিন প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা।
এসময় অত্র সংগঠনের সভাপতি সোহাগ বলেন, তারা জানতে পারেন এক বয়স্ক নারী কানে শুনতে পান না। ঐ নারী অন্যের বাসা বাড়িতে রান্না করে জীবন ধারন করেন। কানে না শোনার কারনে তাঁর কর্ম চলে যাওয়ার উপক্রম হয়েছে। এই খবর পাওয়ার পর তাকে ইয়ার ইলেকট্রনিক মেশিন প্রদান করেন তারা।
সমাজসেবক টনি বলেন, সত্যের জয় সামাজিক সংগঠনের যে কার্যকর্মগুলো প্রতিনিয়ত চলছে সেটা খুব ভালো কাজ। তাদের পাশে তিনি সবসময় আছেন। এই সংগঠনটি যেন আরো এগিয়ে যায় এবং এভাবে সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে তার জন্য শুভ কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান সোহাগ, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক বাসিরুল ইসলাম বনি, মহিলা বিষয়ক সম্পাদক আখি, উপ-মহিলা বিষয়ক সম্পাদক সিনথিয়া ও সমাজ সেবক টনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin