নিজস্ব প্রতিবেদক: কারিতাস আলোকতি শিশু প্রকল্প রাজশাহীর আয়োজনে শনিবার দিনব্যাপি রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেইসাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের অঞ্চলিক পরিচালক ড.আরোক টপ্প।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কমিউনিটি ডেভলোমেন্ট অফিসার আজিজুর রহমান, সিএমএম কোর্ট রাজশাহীর প্রবেশন কর্মকর্তা তারেক এলাহী, ইউনিসেফ রাজশাহীর ইসলাম শিশু সুরক্ষা সমাজকর্মী তানভীর ও সামীম রেজা।
আরো উপস্থিত ছিলেন আপস এর প্রকল্প ব্যাবস্থাপক এসএম আব্দুল্লা আল রেজা, আলোকিত শিশু প্রকল্পের কর্মসুচি কর্মকর্তা র্যান্সি রুথ হাাঁসদা। সমাবেশে সভাপতিত্ব করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা ফরিদুল ইসলাম। এছাড়াও সিপিসি কমিটির সদস্য ও প্রকল্পের মাঠ কর্মকর্তাগণসহ পথশিশুরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শেষে শিশুরা নাছ, গান, ছড়া ও কবিতা আবৃতি করে। সেইসাথে ডিআইসির শিক্ষনীয় বিষয় এবং আর কি করলে তাদের জন্য ভালো হবে তা পোস্টার পেপারে উপস্থাপন করা হয়। পরে শিশুরা ২টি ইভেন্টে নাগোর দোলা ও বিমানে বিনোদন করে।