শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহীতে কারিতাস’র জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

  • প্রকাশ সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস রাজশাহী অঞ্চল আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়। অনুষ্ঠানে মহিষবাথান ড্রপ-ইন সেন্টারে উপস্থিত ছিলেন রাজপাড়া থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর দায়িত্বপ্রাপ্ত এসআই নিপা আক্তার, রাসিক ৫ নং ওয়ার্ড সচিব আবু সালেহ উমাইয়া (সেলিম) এবং পদ্মা ড্রপ-ইন সেন্টারে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর এএসআই ইয়াসমিন আরা ও পদ্মা শিশু সুরক্ষা কমিটির সভাপতি আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে দিবসের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচকগণ বলেন, কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে এবং সমাজে নারীদের বৈষম্য দূর করতে এই দিবসটি পালনের মাধ্যমে কন্যা শিশুদের বঞ্চনা ও শোষন থেকে রক্ষা করা ও সমাজে তাদের সম্মান, মর্যদা, অধিকার প্রতিষ্ঠার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তোমরা কন্যাশিশু তোমাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে হবে, জীবনে যত সমস্যা বা বাঁধাই আসুক না কেনো দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে সকল পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং মোকাবেলা করতে হবে উল্লেখ করেন তারা।

তারা আরো বলেন, নিজেদের জীবনে যেকোন ধরণের অন্যায় ও নির্যাতনই আসুক না কেনো তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মেয়ে শিশুদের পক্ষ থেকে হড়গ্রাম পূর্বপাড়ার শিশু লিডার মাইশা খাতুন বলেন, ‘‘আমরা মেয়ে শিশুরা পরিবার ও সমাজে বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যেমন- অবহেলা, বৈষম্য, শারীরিক ও মানসিক নির্যাতন, অযত্ন, নিরাপত্তাহীনতা ও বাল্যবিবাহ। আমরা চাই ভালো থাকতে, নিরাপদ ও আনন্দে থাকতে। আমরাও লেখাপড়া করে অনেক বড় হতে চাই, সমাজ ও দেশের সেবা করতে চাই।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা ছড়া, কবিতা, নাচ, গানের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। দুইটি ড্রপ-ইন সেন্টারে দিবস উদযাপন অনুষ্ঠানে জন ৭৬ জন মেয়ে শিশু ও ৪ জন অভিভাবক, ৫ জন কমিউনিটি ভিজিল্যান্স কমিটির সদস্য, ২ জন শিশু সুরক্ষা কমিটির সদস্য এবং আলোকি শিশু প্রকল্পের স্টাফগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin