নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে ও আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) এর সহযোগিতায় বৃহস্পতিবার মহিষবাথান ড্রপ-ইন সেন্টারে পথশিশুদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবির পরিচালনা করেন তেরখাদিয়া আউটলেট উইথ ও এসটি সেন্টার, রাজশাহী সিনিয়র মেডিকেল অফিসার, ডা. নাহিদ আঞ্জুমান ফেরদৌস (কনিকা)। এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে পথশিশু ও অভিভাবকদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সচেতনতামূলক সেশন প্রদান করা হয়। সেইসাথে পথশিশু ও অভিভাবকদের স্বাস্থ্য সমস্যার ব্যবস্থাপত্র ও পরামর্শ দেওয়া হয় এবং ডিআইসি থেকে পথশিশুদের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এছাড়াও স্বাস্থ্য শিবিরের মাধ্যমে দাঁতের ব্যথা, কানের ব্যথা, পেটের ব্যথা, পায়ের ব্যথা, এক্সিমা, স্ক্যাবিস, জ¦র, চুলকানি, সাদা স্রাব, ঋতুকালীন সমস্যা, মাথা ব্যথা, এনিমিয়া, অপুষ্টি এই সমস্যাগুলোর ব্যবস্থাপত্র ও পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য শিবির থেকে মোট ৪০ জনকে স্বাস্থ্য সমস্যার জন্য ব্যবস্থাপত্র ও পরামর্শ দেওয়া হয়। তাদের মধ্যে ৯জন নারী অভিভাবক জন এবং শিশুদেও মধ্যে ছেলে ১৫ জন ও মেয়ে ১৬জন ।