নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে পদ্মা ড্রপ ইন সেন্টারে ( ডিআইসি) ত্রৈমাসিক বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম। সভায় তিনি বলেন, আলোকিত শিশু প্রকল্প পথ শিশুদের উন্নয়নে কারিতাস বাংলাদেশের একটি অন্যতম প্রকল্প।
সভায় স্কুলের শিক্ষক, এনজিও প্রতিনিধি, সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, টেইলার্স এর প্রতিনিধি, মোটর মালিক, হোটেল মালিক, সাংবাদিক, ধর্মীয় নেতাসহ ২০ জন উপস্থিত ছিলেন। সভায় স্টেক হোল্ডার প্রতিনিধিগণ পথশিশুদের উন্নয়নে নিজ নিজ প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা তুলে ধরেন ও সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়াও কারিতাস আলোকিত শিশু প্রকল্পের মাঠকর্মকর্তা সামুয়েল বাস্কে ও লীনা রোজারীও উপস্থিত ছিলেন।