বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে কাল্ব ‘খ” অঞ্চলের পরিচালককে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৪২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কাল্ব ‘খ’ অঞ্চলের পরিচালক ও রাজশাহী পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় আন্ধারকোঠা আদিবাসী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে শুভেচ্ছা প্রদান ও পোস্ট বড়দিন উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্ধারকোঠা আদিবাসী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান পাইলুস হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্ব ‘খ’ অঞ্চলের পরিচালক ও রাজশাহী পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।

আন্ধারকোঠা মিশন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব জেলা ব্যবস্থাপক জুড গমেজ। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও। এছাড়াও আন্ধারকোঠা মিশনের সহকারী পাল পুরোহিত ফাদার সাগর কোরাইয়াসহ অত্র ইউনিটের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়। সেইসাথে আদিবাসী নাচ পরিবেশনের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin