সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে কোচিং এ ২ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কলেজ শিক্ষক গ্রেফতার

  • প্রকাশ সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোচিংয়ে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রাজশাহীতে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম আহাদুজ্জামান নাজিম (৩৭)। তিনি রাজশাহী মহানগরীর ভাটাপাড়া এলাকার বাসিন্দা। জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের শিক্ষক তিনি।

নগরীর মহিষবাথান এলাকায় নাজিমের একটি কোচিং সেন্টার আছে। এটির নাম ‘নাজিম প্রাইভেট সেন্টার’। এখানে গত মঙ্গলবার দশম শ্রেণি পড়ুয়া দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে কোচিংয়ে দুই ছাত্রীর শ্লীলতাহানি ঘটান শিক্ষক নাজিম। ঐ দুই ছাত্রীকে ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। ঐ দুই ছাত্রী তাঁর সঙ্গে না গিয়ে বাড়ি চলে যায়।

এরপর কোচিংয়ে আসা বন্ধ করে তারা। পরে শনিবার এক ছাত্রীর সহপাঠী ভুক্তভোগী ছাত্রীর বাড়ি গিয়ে তাঁর অভিভাবককে ঘটনাটি সম্পর্কে জানায়। এরপর ঐ দুই ছাত্রীর অভিভাবকসহ অন্য অভিভাবকেরা শনিবার সন্ধ্যায় কোচিং সেন্টারটি ঘেরাও করে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে নাজিমকে থানায় নিয়ে আসে। এ নিয়ে রাতেই এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে শিক্ষক নাজিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজ রোববার সকালে নাজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীরা জানিয়েছে, আহাদুজ্জামান নাজিম রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক। তবে নিজের কোচিংয়ে তিনি ইংরেজি পড়াতেন। তিনি মাঝে মাঝেই নানা অজুহাতে ছাত্রীদের শরীরে হাত দিতেন। লজ্জায় কেউ কিছু না বলে কোচিংয়ে আসা বন্ধ করে দিত। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নাজিম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin