সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ক্রয়কৃত সম্পত্তি থেকে বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ১৯৮২ সালে মহানগরীর কয়েরদাঁড়া মৌজায় .৩৭ একর জমি ক্রয় করেন কয়েরদাঁড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মফিজুল হাসান। কিন্তু সেই ক্রয়কৃত সম্পত্তি থেকে বিতাড়িত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে চলছে মামালা মোকদ্দমা। জমিটি নিয়ে গত ২২ এপ্রিল জমির ক্রয়কৃত মালিক মফিজুল হাসান ও তার পক্ষের লোক শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে রফিকুল ইসলাম বজলু গং। সেখানে শফিকুল ইসলামের বিরুদ্ধে “ অবৈধভাবে জমি দখল ও ওয়ারিশদের হুমকি এবং হয়রানির অভিযোগ করা হয়। বিষয়টি প্রতিপক্ষ শফিকুল ইসলামের দৃষ্টিগোচর হলে সকল ঘটনার বিবরণ তুলে ধরে পাল্টা সংবাদ সম্মেলন করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন শফিকুল ইসলাম। বক্তব্যে তিনি দাবি করেন গত ২২ এপ্রিল তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অবৈধভাবে জমি দখল ও ওয়ারিশদের হুমকি ও হয়রানির অভিযোগ তুলে তার বিরুদ্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিক্তিহীন ও বানোয়াট। তিনি এই ধরনের কাজ কখনই করেননি। গত দিনে রফিকুল ইসলাম (বজলু)সহ যারা সংবাদ সম্মেলন করেছে, তারা মুলত সন্ত্রাসী, দাঙ্গাবাজ ও অন্যেও সম্পদের লোভী। নালিশী সম্পত্তি তার চাচা মফিজুল হাসান এর ক্রয়কৃত সম্পত্তি।

তিনি আরো উল্লেখ করেন তার চাচা এই সম্পত্তি ১৯৮২ সালে ক্রয় করেন এবং এখন পর্যন্ত দখল ভোগে আছেন। কিন্তু বজলু গং উক্ত সম্পতিতে গত ২৫ আগষ্ট ২৩ ইং তারিখে রফিকুল ইসলাম (বজলু), ফারুক, জুলমত, মহরম আলী ও আরমান আলী সহ আরও ১০/১৫ জন মিলে দলবদ্ধ হয়ে তাদের এই জমিতে অনুপ্রবেশ করে জোর করে বিভিন্ন রকম গাছ লাগানোর চেষ্টা করে। পরবর্তীতে তিনি তার চাচার পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহীতে ফোজদারী কার্য বিধি ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯০৪ (বোয়ালিয়া)। সেই মামলায় আদালত সরজমিনে তদন্ত করে ও কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালত বিবাদী দ্বয়কে সম্পত্তিতে প্রবেশাদিকার নিষেধ করেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বোয়ালিয়া থানাকে নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, তার চাচা মফিজুল হাসানের মৃত্যুর পর উক্ত জমিটির দেখভালের দ্বায়িত্ব দেয় তাকে। সেই আলোকে চাচার ওয়ারিসদের অনুমতিক্রমে এই সম্পত্তির কিছু অংশ বিক্রয় শর্তে বিভিন্ন লোকের কাছে হস্তান্তর করেন। তারাও বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু হঠাৎ করে গত ২১ মার্চ রফিকুল ইসলাম (বজল), ফারুক, জুলমত, মহরম আলী ও আরমান আলী সহ আরও ১০/১৫ জন মিলে ঘটনাস্থলে গিয়ে তার নির্মাণাধিন শ্রমিকদের সাথে খারাপ আচরণ ও তারা ঘটনাস্থলে গিয়ে তার নির্মাণ শ্রমিকদের মারমুখি আচরণ ও হুমকি প্রদান করে এবং নির্মানাধিন বাড়ীর জানালা হাতুরী, জি আই পাইব, সাবল দ্বারা ভেঙ্গে নিয়ে যায় ও বাড়ীর মেইন ভেঙ্গে নিয়ে যায়।

পরে এঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় গিয়ে তিন এপ্রিল একটি লুটপাটের অভিযোগ দায়ের করেন। এই দায়ের করার পর বিবাদী পক্ষ অভিযোগের বিষয় জানতে পেরে তাকে এই অভিযোগ উঠানোর জন্য রফিকুল ইসলাম (বজল), এই অভিযোগ না উঠালে তকে মারধর করে তার জমি দখল করে নেবে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত রফিকুল ইসলাম বজলুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায় নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin