বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে ক্রাফট ইন্সট্রাক্টর হটাও সহ ছয়দফা দাবীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশ সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কারিগরী ছাত্র আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১২টায় সময় নগরীর শালবাগান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষার্থীরা ছয়দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন।

নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর হটাও কারিগরি শিক্ষা বাঁচাও সহ ছয়দফা দাবির মধ্যে রয়েছে, কারিগরী সেক্টর পরিচালনায় কারিগরী শিক্ষা বর্হিঃভূত কোন জনবল থাকতে পারবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬মাস) করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরী অধিদপ্তর এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্রুত অপসারণ করা, কারিগরী সেক্টরের সকল শূণ্যপদে কারিগরী জনবল দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে।

আরো দাবী সমুহের মধ্যে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার করতে হবে এবং উপ সহকারি প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যাতিত অন্য কেহ আবেদন করতে পারবে না এবং উপ সহকারি প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে, ৪র্থ শিল্পবিপ্লবের চালেঞ্জ সামনে রেখে দেশে বিদেশের কর্মবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম ঢেলে সাজাতে হবে ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি (পাস) কোর্স/ সমমানের মর্যাদা প্রদানে সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন ও বিক্ষোভে সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin