মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠির হস্তশিল্প ও সাংস্কৃতিক মেলার প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় সোমবার, ৯ মে, ২০২২
  • ৫২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠির হস্তশিল্প ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হবে। অত্র একাডেমি চত্বরে তিনব্যাপি এই মেলা আয়োজন করার লক্ষে সোমবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির উপপরিচালক কল্যান চৌধুরীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অত্র একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার, একাডেমির গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, আশ্রয় সংস্থার উপপরিচালক আব্দুর রাজ্জাক, পাহাড়িয়া গবেষনা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অভিলাষ বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা পারগানার সাধারণ সম্পাদক দিনেশ হাঁসদা, মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা ও গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী আবু জাফরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ।

সভা শেষে বেনজামিন টুডু বলেন, চলতি মাসের শেষের দিকে কিংবা আগামী মে মাসের প্রথম সপ্তাহে এই মেলা অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে অত্র একাডেমির সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি এর সাথে আলোচনা সাপেক্ষে তাঁর দেয়া অনুমতি ও তারিখ অনুযায়ী মেলা শুরু হবে বলে জানান তিনি। সেইসাথে তিনদিন ব্যাপি এই মেলার বিভিন্ন কার্যক্রম নিয়ে সভায় উপস্থিত সকলের সাথে আলোচনা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin