সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহরায় উৎসব পালিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের সহরায় উৎসব পালিত হয়। শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অত্র একাডেমির হল রুমে সহরাই উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুজিব বর্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির যোগেন্দ্র নাথ সরেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার এবং আদিবাসী নেতা ভাদু বাস্কে । অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহ্জাহান।


উপস্থিত অতিথিৃবৃন্দ সহরায় সহরাই সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলেন, এই উৎসব পাঁচদিন ব্যাপি হয়। সাঁওয়াল সম্প্রদায়ের জনগণ নতুন ধান কাটা, জামাই ঝি ও আত্মীয়স্বজন নিয়ে ভাল কিছু খাওয়া, গৃহপালিত পশুর পরিস্কার পরিচ্ছন্ন এবং পশু লড়াই ও শেষের দিন প্রতিবেশী ও আত্মীয়স্বজন নিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যাবস্থা করা হয়। মূলত: এটা একটি ঐতিহ্যবাহী উৎসব বলে জানান বক্তারা। বক্তব্য শেষে কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin