নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজশাহীতে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ফেব্রুয়ারী) সকাল ১১ টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান অতিথি উপস্থিত সকলের সমস্যা ও পরামর্শ শোনেন এবং পরিশেষে তিনি দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। এ সময়ে তিনি বলেন, খাদ্যকে নিরাপদ রাখতে “বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। তবুও আমরা অনেকেই অসচেতন।
আইন করে বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খাদ্যকে নিরাপদ করা যাবেনা। কারন একেবারে রুট লেবেল থেকে অর্থাৎ যেখান থেকে খাদ্য উৎপাদন হচ্ছে সেখানে নির্ভেজাল করতে হবে। তাই খাদ্যকে নিরাপদ করতে হলে চাই সকলের সম্মিলিত সচেতনতা। তিনি নিরাপদ খাদ্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
গভাপতির বক্তব্যে সচেতনামূলক আলোচনা বা দিক নির্দেশনা দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর রাজশাহীর জেলা কর্মকর্তা লোকমান হোসেন। তিনি তার আলোচনায় বলেন, ৫টি উপায়ে খাদ্য নিরাপদ করা যাবে। এগুলো হলো, পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা ও রাননা করা খাদ্য আলাদা রাখা, সঠিকভাবে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা ও নিরাপদ পানি ও খাদ্য উপকরন ব্যবহার করা। খাদ্যকে নিরাপদ রাখতে “নিরাপদ খাদ্য আইন ২০১৩” করা হয়েছে। এছাড়াও নিরাপদ খাদ্য নানা দিক নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত ব্যবসায়ী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার প্রশ্নের সুস্পষ্ট সমাধান দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল হক, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু, সমাজ সেবা অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক হাসিনা মমতাজ, ডেপুটি সিভিল সার্জন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম। এছাড়াও রেস্তরা মালিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।