সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বে-সরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশ গ্রহণে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০ হতে বেলা ১২ টা পর্যন্ত কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নগরীর ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির চেয়ারম্যান দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, মহাসচিব ও রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম, রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ ইলিয়াস উদ্দিন।

আরো পরিদর্শন করেন কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক রোকসানা মমতাজ, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বৃত্তি পরীক্ষা কমিটির পরিচালক (প্রশাসন) শামজিদা আলম, পরিচালক (পরীক্ষা) রাজিয়া সুলতানা, পরিচালক (অর্থ) সুমাইয়া পারভীন রাত্রী, অ্যাডভান্স মিলেনিয়াম স্কুলের পরিচালক হাসিনা বেগম, চাইল্ড কেয়ার মডেল স্কুলের পরিচালক মাইনুল ইসলাম রবি।

এছাড়াও ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ও স্কুলের নাছির উদ্দীন, মোহনপুর এ.সান স্কুলের পরিচালক আব্দুল কাদের, দূর্গাপুর আলহাজ মকবুল হোসেন ল্যাবরেটরি স্কুলের পরিচালক শরিফুল ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মকছেদ আলী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক জেসমিন জামিল পরিদর্শন করেন।

প্রতিযোগিতা মুলক এ বৃত্তি পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে এবং আগামী ৩ জানুয়ারি শনিবার বিকেল ৩ টায় উপশহর মডেল মসজিদ মাঠে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin