রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে চন্ডীপুর প্রিমিয়ার লীগ’র উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৫৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চন্ডীপুর প্রিমিয়ার লীগ সোমবার বেলা সাড়ে ৩টায় উদ্বোধন করা হয়। চন্ডীপুর রুপালী যুব সংঘের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক শামসুজ্জামান আওয়াল। এ সময়ে তিনি বলেন, খেলাধুলা তাঁর রক্তের সাথে মিশে আছে। তিনি একজন খেলোয়ার ছিলেন। যে কোন ধরনের খেলায় তাঁরন অংশগ্রহনকে তিনি খুব উপলদ্ধি এবং এনজয় করেন। সুষ্ঠু নিয়মে সঠিকভাবে কোন রকম ঝামেলা ছাড়াই এই লীগ শেষ করার জন্য আয়োজক সংঘকে আহ্বান জানান। সেইসাথে তিনি প্রতিটি দলকে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

চন্ডীপুর যুব সংঘের সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল হক পাভেল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ক্রীড়ামোদি মোজাদ্দেদ জামান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম রুবেল, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন, ক্রিকেট কোচ নুরুজ্জামান নুরু, চন্ডিপুর রুপালী যুব সংঘের চেয়ারম্যান আলী আহসান তুষার পারভেজ ও সাধারণ সম্পাদক সানসহ অন্যান্য ক্রীড়ামোদি, ক্রীড়া সংগঠক ও খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin