রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যানটিনের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩২)। তাঁর বাড়ি নগরের হেতেমখাঁ কারিগরপাড়ায়। গ্রেপ্তার তিন শিক্ষার্থীর নাম আতিক, সৈয়ব ও ফাহিম। শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা-পুলিশ। এ নিয়ে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চোর সন্দেহে শিক্ষার্থীরা রাকিবুল হাসানকে আটক করেন। এরপর স্টাম্প দিয়ে তাঁকে মারধর করা হয়। এতে দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত পান রাকিবুল। পরে শিক্ষার্থীরাই রাত সাড়ে ৮টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাকিবুল হাসানকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি পুলিশ জানতে পারে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত করা হয়।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তির বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় শুক্রবার সকালেই রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। নগর পুলিশের মিডিয়া শাখা থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin