নিজস্ব প্রতিবেদক: বুধবার দিবাগত রাতে বাসায় ফেরার পথে বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের সদস্য সায়মন রেজার উপর হামলা হয়েছে। রেজা বলেন, কিছু হেলমেট পরিহিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চাল করেছে। ঘটনাটি ঘটে কল্পনা হলের রাস্তায়। ৩টি মোটরসাইকেল নিয়ে ৬জন হেলমেট পরিহিত সন্ত্রাসী তার ওপরে এই ধরনের আক্রমণ করে। পরে পথচারী ও আশে পাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। লোকজনের উপস্থিতি দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি।