সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ছাত্রদলের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর ২২নং ওয়ার্ডের আলুপট্টির মোড় থেকে ঘোষপাড়ায় বাড়ি বাড়ি প্রচারণা শেষে কুমার পাড়া মোড়ে পথসভার আয়োজন করা হয়।

ছাত্রদল নেতা লিমন তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারী মাসেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা ও ধানের শীষে ভোট চেয়ে লিফলেট প্রত্যেক ওয়ার্ড,পাড়া,মহল্লায় জনগণের ঘরে ঘরে পৌছে দেওয়ার কর্মসূচি পালন করা হবে। ৩১দফা জনগণের মুক্তির সনদ। ছাত্রদল সংকটে সংগ্রামে জীবন বাজী রেখে, জীবন উৎসর্গ করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ সুইট, তারেক আজিজ সিজার, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রিদয়, সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিক জামিল অর্ক, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, সুজাউদ্দৌলা কলেজ ছাত্রদলের আহবায়ক আশফাত ইসলাম আফ্রিদি ও রাজশাহী মহানগর যুবদল নেতা শিমুল।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী,রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আবু হুরাইরা মাহি, আক্তারুল ইসলাম আপন, ইবতিকারুজ্জামান দুর্জয়, আল আমিন, সাফিক, রহিত, তৌফিক, রিদয়, সরিফুল ইসলাম সোহান, ইফাজ আহম্মেদ,ফয়সাল,ইফাত,মুয়িত,সজিব,মারুফ,সানবিন,ইব্রাহিম, বিত্ত, মুগ্ধ,পলিটেকনিক ইনিস্টিউট ছাত্রদল নেতা মাসুদ, সজীব, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা সিয়াম ফেরদৌস,এস এম সিহাব,ইয়াসিন আলী অন্তু, আল মোসাদ্দেক রঙ্গন,মারুফ রহমান,আরিয়ান আনাস,আসিক, নাফিজুর রহমান নাফি, মোহাম্মদ আলী, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাজেদুর রহমান, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মনও সহ-সভাপতি সোহেল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin