বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে জাতীয় বীমা দিবস পালন

  • প্রকাশ সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীতে বুধবার জাতীয় বীমা দিবস পালিত হয়। এ লক্ষে একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশন রাজশাহী রিজিওনাল অফিসের আয়োজনে সকালে বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। রাজশাহী সিএন্ডবি মোড়ে অবস্থিত জীবন বীমা কর্পোরেশনের আঞ্চলিক অফিসের সামনে থেকে কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন অফিসার ও প্রতিনিধিদের সমন্বয়ে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি নিয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এসে শেষ করেন। র‌্যালিতে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশন রাজশাহী রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াফেস আলী, ম্যানেজার উন্নয়ন মোনিমুল ইসলাম, ম্যানেজার পলিসি খালেদুজ্জামান, ম্যানেজার দাবী আনারুল হক, ম্যানেজার হিসাব শহিদুল ইসলাম, ৮৭ সেলস্ অফিসের ডেপুটি ম্যানেজার আনোয়ারুল ইসলাম, ৮১০ শাখার ডিএম ইনচার্জ রেজাউল করিম ও ৮০০ শাখার ডিএম ইনচার্জ এমদাদুল হক।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মীর হোসেন এর তত্বাবধানে র‌্যালিতে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin