বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদ্যাপন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২ মার্চ জাতীয় ভোটার দিবস। সারা দেশের ন্যায় রাজশাহীতে ৫ম বারের মত ভোটার দিবস পালিত হয়। ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাজশাহীতে দিবসটি নানা আয়োজনে উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে একটি র‌্যালি বের হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি, আরএমপির কমিশনার আনিসুর রহমান, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) রশীদুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনর প্যানেল মেয়র-২ রজব আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসন-২ এর কাউন্সিলর আয়েশা কাতুন নাদিরা, সংরক্ষিত নারী আসন-৬ এর কাউন্সিলর মাজেদা বেগম ও সংরক্ষিত নারী আসন-৮ এর কাউন্সিলর নাদিরা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের জনগণ র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শুরু পূর্বে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি, বেলুন, ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ভোটার দিবসের উদ্বোধন করেন। র‌্যালি শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin