শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

  • প্রকাশ সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের আয়োজনে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন। জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের সভাপতি তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের তাঁতি দলের সাধারণ সম্পাদক মিলন শেখ, জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের সহ-সভাপতি মাহমুদুল আলম মাসুদ, এডভোকেট শেখ শাহিন কবির ও ডঃ সিরাজুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক জাওয়াদ আহমেদ রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, কাজী কায়কোবাদ, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, কোষাধক্ষ্য আবু তালেব, এডভোকেট আরিফুল ইসলাম শাফি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আজমিরা আক্তার পাপিয়া ও সাংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের পেশাজীবী এবং উপস্থিত নেতৃবৃন্দ দেশের কল্যাণে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার অনুরোধ জানান। ফ্রী এই ডেন্টাল ক্যাম্পে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকা হতে মানুষ চিকিৎসা সেবা নেন এবং আয়োজকদের ধন্যবাদ ধন্যবাদ জানান।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin