সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভায়, চালকবান্ধব সড়ক তৈরী করলে দুর্ঘটনা রোধ করা সম্ভব: জেলা প্রশাসক

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় নিরাপদ দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাজশাহী বিআরটিএ ও রাজশাহী জেলা প্রশাসক এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন চালক প্রায় ২৪ঘন্টা যানবাহন চালান। চালকগণ যানবাহন মালিকদের নির্দেশনায় এবং চাকরী হারানোর ভয়ে তারা এই অমানবিক কাজটি করেন। শুধু তাইনয় পাবলিক যানবাহনে উঠলেই বাস জোরে চালানোর তাগিদ দেন এবং কার মাইক্রো বাসের মালিকগণও দ্রুত তাদের যানবাহন চালনার জন্য তাগাদা দেন। সড়ক দুর্ঘটনা রোধে চালকবান্ধক সড়ক তৈরী করা জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন, উন্নত রাষ্ট্রের রাস্তা গুলো কিছু দূর দূর সামান্য ঢেউ খেলানো থাকে। এই রাস্তায় চালক সতর্ক অবস্থায় গাড়ি চালান। এতে দূর্ঘটনা কম হয়।

প্রধান অতিথি আরো বলেন, দুর্ঘটনা রোধে জনগণকে সচেতন হতে হবে। যানবাহেন ওভারলোড করা যাবেনা এবং রাস্তার স্পিড এর মাত্রা দেখে তা মানার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, রাস্তার দূর্ঘটনায় এক লাখে বাংলাদেশের মৃত্যুর হার ১৪.৪৩জন, ভারতে ২৩.৮৭ জন, পাকিস্তানে ১৭.১২জন, শ্রীলংকায় ১৬.৩৭ জন, নেপালে ২০.৭০ জন, ভূটান ১৫.০৮ এবং আফগানিস্তানে ১৭.৬৮জন। এ থেকে বোঝা যায় বাংলাদেশের দুর্ঘটনার হার মহামারী আকারে নেই। তবুও এটাকে রোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে। একসাথে কাজ করতে হবে। আইন ও নিয়ম মেনে চলতে হবে বলে জানান তিনি।

এদিকে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, গত বছরে বাংলাদেশে প্রায় চার হাজার সড়ক দুর্ঘটানা হয়েছে। আর মানুষ মারা গেছে প্রায় পাঁচ হাজার। দেশে ট্রাফিক আইন আছে এবং আইন যথাযথ প্রয়োগও হচ্ছে। চালকদের জরিমানা, ও যানবাহ আটক করা হলেও জনগণ এখনো তেমন সচেতন নয়। ট্রাফিক আইন সম্পর্কে সকল জনগণকে প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। শুধু যানবাহন চালকরা নয়। পথচারীরা ট্রাফিক আইন ভঙ্গ করে। ওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা জীবনের ঝুকি নিয়ে ব্রীজের নিচ দিয়ে চলাচল করে। এতে অনেক সময় দূর্ঘটনা ঘটে। এছাড়াও অনিয়ন্ত্রিত স্পিড দূর্ঘটানার আরো বেশী কারন বলে উল্লেখ করেন তারা। চালকদের সাবধানে এবং পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান তারা।

উপস্থিত প্রকৌশলীরা বলেন দেশে এখন আধুনিক রাস্তা হচ্ছে। রাস্তার পাশদিয়ে সার্ভিস লেন করা হচ্ছে। এই সার্ভিস লেন দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করবে। এতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে জানান তারা।

রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিভিল সার্জন ডাক্তার কাইয়ুম তালুকদার, রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদি, রাজশাহী অতিরিক্ত পুলিশ কমিশনার শারমিন আকতার, এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সানিউল হক, রাজশাহী বিআরটিএ এর উপরিচালক আশরাকুর রহমান, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী নাহিনুর রহমান ও নিরাপদ সড়ক চাই রাজশাহীর সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। এছাড়াও যানবাহন মালিক, চালক ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin