সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে জাতীয়বাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ তারিখ বৃহস্পতিবার রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবুল কাসেম-পারভেজ জাহেদী প্যানেলে মোট একুশ জন বিভিন্ন পদে নির্বাচন করছেন। মঙ্গলবার রাতে নগরীর সিএনবি মোড়ের একটি চাইনিজ রেষ্টুরেন্টে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সভাপতি এডভোকেট মাইনুল আহসান পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সভাপতি র্প্রার্থী এডভোকেট আলহাজ্ব আবুল কাশেম, ও বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি সাবেক আইন বিষয়ক এডভোকেট জমসেদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন, বাংলাদেশ লইয়ারস কাউন্সিল রাজশাহীর সভাপতি এডভোকেট মিজানুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুল হক, জেলা বিএনপি’রর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, সিনিয়র আইনজীবী সামসুল আলম, এডভোকেট নজরুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আফতাবুর রহমান, সিনিয়ির আইনজীবী হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি প্রার্থী এডভোকেট এ.কে.এম মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সাত্তার, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী মহনাগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি ও জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালীসহ শত শত আইনজীবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম।

এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে নির্বাচনে অংশগ্রহনকারী সহ-সভাপতি পদে এডভোকেট মাহবুবুল ইসলাম ও এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ (সাধারণ) এডভোকেট মুহা. আতিকুর রহমান ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক-২ (কল্যাণ তহবিল) এডভোকেট নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক এডভোকেট সেলিম রেজা মাসুম, লাইব্রেরী সম্পাদক এডভোকেট রিয়াজ উদ্দিন, সম্পাদক অডিট এডভোকেট আমিনুশ সান উজ্জ্বল, সম্পাদক প্রেস এন্ড ইনফরশেশন এডভোকেট মোজাম্মেল হক-২, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার এডভোকেট রজব আলী।

সদস্য পদে হলেন, এডভোকেট আফতাবুর রহমান, এডভোকেট সাইদুর রহমান তালুকদার, এডভোকেট আমজাদ হোসেন-৩, এডভোকেট রাকিবুল ইসলাম রাকিব, এডভোকেট হাসানুল বান্না সোহাগ, এডভোকেট অলিউল ইসলাম, এডভোকেট সেকেন্দোর আলী, এডভোকেট আব্দুল বারী ও এডভোকেট নূসরাত মেহেজাবীন সুমি। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

মঞ্চে উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী প্যানেল আবারও ভোট নেয়ার জন্য মিথ্যাচার করছে। তারা এবারেও পুরোনো কাসুন্দি দশ তলা ভবন তৈরীর স্বপ্ন দেখাচ্ছেন। তাদের এই মিথ্যাচারে এবং মিথ্যা আশ্বাসে কর্ণপাত না করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল পদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

তাঁরা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বর্তমানে এডভোকেটদের সেবা প্রদান করে যাচ্ছে। ইতোমধ্যে তাঁরা বিশুদ্ধ পানি ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছেন। এছাড়াও সিনিয়র, জুনিয়র ও শিক্ষানবীশ সকল এডভোকেটদের সম্মানের সাথে দেখেন বলে জানান তারা। তারো বলেন, আওয়ামী প্যানেলের প্রার্থীরা সর্বদা মিথ্যাচার করে। তারা ইতোপূর্বে দশতলা বার ভবন নির্মাণের মিথ্যা দোহাই দিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। কিস্তু এই ভবন আজও হয়নি বলে উল্লেখ করেন তাঁরা।

তাঁরা আরো বলেন, এখন আবার নতুন কথা ছড়িয়ে বেড়াচ্ছে ঐ পানেল। তাঁরা বলছেন, তাদের আমলে কল্যাণ হতবিল, বিভিন্ন ভবনের উন্নয়ন হয়েছে। আসলে আওয়ামী সমর্থিত প্যানেলের আমলে বার ভবনসহহ আইনজীবীদের কোন উন্নয়ন হয়নি। তারা আইনজীবীদের জন্য কোন কল্যান ফান্ড গঠন করেননি। এটা গঠন করেছেন বিএনপি সমর্থিত প্যানেলে নেতৃবৃন্দ। সেইসাথে বিভিন্ন ভবনেরও উন্নয়ন তারাই করেছেন।

উপস্থিত নেতৃবন্দ বলেন, আওয়ামী সমর্থিত পানেলের আমলে তারা প্রায় সাত লক্ষ টাকা নষ্ট করেছেন। যান কোন হিসাব তারা দিতে পারবেনা। এছাড়াও নির্দোশ ষোলজন আইনজীবী নেতার বিরুদ্ধে মিথ্যাভাবে টাকা তছরুপের ঘটনা বিভিন্ন মিডিয়াতে তুলে ধরেছিলেন। যাহা উচ্চ আদালতে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমানিত হয়েছে বলে জানান তারা।
তারা আরো বলেন, সরকার এডভোকেটদের জন্য বিশ কোটি টাকা দিয়েছে। আসলে এই বিশ কোটি টাকা শুধু রাজশাহীর জন্য নয়। সারা বাংলাদেদেশের ষাট হাজারের বেশী এডভোকেটের জন্য সরকার দিয়েছেন বলে উল্লেখ করেন তারা। এই টাকা ভাগ করলে প্রতিজন তিনহাজার করে টাকা পাবেন। এই সকল লোভনীয় মিথ্যা কথা ও আশ্বাসের ফাঁদে না পরার জন্য উপস্থিত এডভোকেটদের আহবান জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, এই সরকারের সময় প্রায় শেষ হয়ে গেছে। তারা পালানোর পথ খুঁজতে শুরু করেছে। দেশের এই অবস্থায় সকল মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তারা চোখে ঘোর আমাবশ্যার অন্ধকার দেখেতে শুরু করেছে। দেশের এখন আর ক্রষ ফায়ারর হয়না। আমেরিকার সামান্য আঙ্গুল বাঁকানোতে এই বিনা ভোটের সরকারের মসনত তছনছ হতে বসেছে। এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। তিনি উপস্থিত সকল আইনজীবীকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবুল কাসেম-পারভেজ জাহেদী প্যানেলে ভোট দিয়ে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।

এডভোকেট ঈশা বলেন, আওয়ামী প্যানেল কোনদিন রাজশাহীর এডভোকেটদের উপকার করেননি। বরং এই তারা বার এসোসিয়েশনের অর্থ তছরুপসহ নানাবিধ ক্ষতি স্বাধন করেছে। তারা ক্ষমতায় থাকাকালিন পাঁচ লক্ষ টাকা ভবন নির্মানের নামে নষ্ট করেছে। এছাড়াও এসোসিয়েশনের অর্থ দিয়ে মন্ত্রী আপ্যায়ন ও নিজেদের আপ্যায়নে ব্যয় করেছে। অথচ বর্তমান নির্বাচিত প্যানেল কেউ এসোসিয়েশনের অর্থ দিয়ে কোন প্রকার আপ্যায়নসহ অপ্রয়োজনীয় কোন ব্যায় তারা করেননি।

তিনি আরো বলেন, কোন এডভোকেট মারা গেলে এককালীন বিশ লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়াও আইনজীবীদের কল্যাণ তহবিলে বাৎসরিক বৃদ্ধির পরিমান দুই কোটি টাকায় উন্নিত করেছে। বিএনপি সরকারের আমলে রাজশাহী কোর্ট এর নুতন বার ভবন হয়েছে। বর্তমান সরকারের আমলে এই বারে কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে আগামী ২৪ তারিখ কোন দ্বিধা না করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে এডভোকেটদের সেবা করার সুযোগ করে দেয়ার অনুরোধ করেন তিনি।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin