সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে জাতীয়বাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ২৪ তারিখ রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবুল কাসেম-পারভেজ জাহেদী প্যানেলে মোট একুশ জন বিভিন্ন পদে নির্বাচন করছেন। বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১নং বার ভবনে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মাইনুল আহসান পান্না।

উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, সভাপতি প্রার্র্থী এডভোকেট আলহাজ্ব আবুল কাশেম, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা ও বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।

আরো উপস্থিত ছিলেন এডভোকেট এনামুল হক, এডভোকেট মিজানুল ইসলাম, এডভোকেট মজিবুল হক, সহ-সভাপতি প্রার্থী এডভোকেট এ.কে.এম মিজানুর রহমান, এডভোকেট আফতাবুর রহমান, এডভোকেট জমসেদ আলী, এডভোকেট এজাজুল হক, এডভোকেট আলী আশরাফ মাসুম, এডভোকেট ইমতিয়াজ মাশরুন, বর্তমান সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলামিন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম।

এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে নির্বাচনে অংশগ্রহনকারী সহ-সভাপতি পদে এডভোকেট মাহবুবুল ইসলাম ও এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ (সাধারণ) এডভোকেট মুহা. আতিকুর রহমান ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক-২ (কল্যাণ তহবিল) এডভোকেট নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক এডভোকেট সেলিম রেজা মাসুম, লাইব্রেরী সম্পাদক এডভোকেট রিয়াজ উদ্দিন, সম্পাদক অডিট এডভোকেট আমিনুশ সান উজ্জ্বল, সম্পাদক প্রেস এন্ড ইনফরশেশন এডভোকেট মোজাম্মেল হক-২, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার এডভোকেট রজব আলী।

সদস্য পদে হলেন, এডভোকেট আফতাবুর রহমান, এডভোকেট সাইদুর রহমান তালুকদার, এডভোকেট আমজাদ হোসেন-৩, এডভোকেট রাকিবুল ইসলাম রাকিব, এডভোকেট হাসানুল বান্না সোহাগ, এডভোকেট অলিউল ইসলাম, এডভোকেট সেকেন্দোর আলী, এডভোকেট আব্দুল বারী ও এডভোকেট নূসরাত মেহেজাবীন সুমি। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এডভোকেটগণ বলেন, মিথ্যা কথা এবং মিথ্যা আশ্বাসে কর্ণপাত না করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল পদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। তাঁরা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বর্তমানে এডভোকেটদের সেবা প্রদান করে যাচ্ছে। ইতোমধ্যে তাঁরা বিশুদ্ধ পানি ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছেন। এছাড়াও সিনিয়র, জুনিয়র ও শিক্ষানবীশ সকল এডভোকেটদের সম্মানের সাথে দেখেন বলে জানান তারা। তারো বলেন, আওয়ামী প্যানেলের প্রার্থীরা সর্বদা মিথ্যাচার করে। তারা ইতোপূর্বে দশতলা বার ভবন নির্মাণের মিথ্যা দোহাই দিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। কিস্তু এই ভবন আজও হয়নি বলে উল্লেখ করেন তাঁরা।

তাঁরা আরো বলেন, এখন আবার নতুন কথা ছড়িয়ে বেড়াচ্ছে ঐ পানেল। তাঁরা বলছেন সরকার এডভোকেটদের জন্য বিশ কোটি টাকা দিয়েছে। আসলে এই বিশ কোটি টাকা শুধু রাজশাহীর জন্য নয়। সারা বাংলাদেদেশের ষাট হাজারের বেশী এডভোকেটের জন্য সরকার দিয়েছেন বলে উল্লেখ করেন তারা। এই টাকা ভাগ করলে প্রতিজন তিনহাজার করে টাকা পাবেন। এই সকল লোভনীয় মিথ্যা কথা ও আশ্বাসের ফাঁদে না পরার জন্য উপস্থিত এডভোকেটদের আহবান জানান তাঁরা।

এ্যাডভোকেট মিলন বলেন, বর্তমানে সরকারের অবস্থা অত্যন্ত খারাপ। যে কোন সময়ে কচুর পাতার পানির ন্যায় টলে পড়তে পারে। এই অবস্থায় তারা নিজেদের ভাল ও সহানুভূতিশীল বলে মিথ্যাচার শুরু করেছে। আসলে আওয়ামী লীগ মানেই লুটেরা, ভোট ডাকাত, গণতন্ত্র হত্যকারী ও রক্ত খেখো। এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। যে ব্যক্তিই এই সরকারের সমালোচনা করুক, তাকেই তারা হয় হত্যা নতুবা গুম করছে। এই অবস্থা বেশীদিন আর চলতে দেয়া হবেনা। দেশের জনগণকে এই বাকশালী সরকারের কবল থেকে রক্ষা, গণতন্ত্র পূনরুদ্ধার, বেগম জিয়ার নি:শর্থ মুক্তি ও বিদেশে নিয়ে সুকিচিকৎিসার আন্দোলন বেগমান এবং সর্বোপরি এডভোকেটদের স্বার্থ রক্ষায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।

এডভোকেট ঈশা বলেন, আওয়ামী প্যানেল কোনদিন রাজশাহীর এডভোকেটদের উপকার করেননি। বরং এই তারা বার এসোসিয়েশনের অর্থ তছরুপসহ নানাবিধ ক্ষতি স্বাধন করেছে। তারা ক্ষমতায় থাকাকালিন পাঁচ লক্ষ টাকা ভবন নির্মানের নামে নষ্ট করেছে। এছাড়াও এসোসিয়েশনের অর্থ দিয়ে মন্ত্রী আপ্যায়ন ও নিজেদের আপ্যায়নে ব্যয় করেছে। অথচ বর্তমান নির্বাচিত প্যানেল কেউ এসোসিয়েশনের অর্থ দিয়ে কোন প্রকার আপ্যায়নসহ অপ্রয়োজনীয় কোন ব্যায় তারা করেননি।

তিনি আরো বলেন, কোন এডভোকেট মারা গেলে এককালীন বিশ লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়াও আইনজীবীদের কল্যাণ তহবিলে বাৎসরিক বৃদ্ধির পরিমান দুই কোটি টাকায় উন্নিত করেছে। বিএনপি সরকারের আমলে রাজশাহী কোর্ট এর নুতন বার ভবন হয়েছে। বর্তমান সরকারের আমলে এই বারে কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে আগামী ২৪ তারিখ কোন দ্বিধা না করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে এডভোকেটদের সেবা করার সুযোগ করে দেয়ার অনুরোধ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin